ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-২ (গোপালপুরÑভূঞাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মওলানা হুমায়ুন কবিরের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। এছাড়া বিভিন্ন সময় তার দলের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে। এসবের প্রতিবাদ ও প্রকৃত তথ্য জনসমক্ষে তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্যে মওলানা হুমায়ুন কবির ও উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ সংক্রান্ত ঘটনায় ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলা জামায়াতে ইসলামী’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল আলম। অভিযোগে উল্লেখ করা হয়, ভূঞাপুর উপজেলার জগৎপুরা এলাকায় ভোট চাইতে গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাঁদের বাধা দেয়। এ সময় অভিযুক্তরা ভোটারদের মাঝে টাকা বিতরণের মিথ্যা অভিযোগ তুলে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ভুক্তভোগীদের মারধর করে গলায় থাকা মাফলার টেনে হিঁচড়ে ফেলে দেয় এবং সঙ্গে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। হামলার সময় তাঁদের সঙ্গীদের ওপরও আক্রমণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ভাঙচুরের প্রতিবাদে এনসিপি’র সংবাদ সম্মেলন
লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগঞ্জ আসনে বিএনপির কর্তৃক এনসিপির শাপলা কলি প্রতিক পোস্টার ব্যানার ভাংচুর সহ নারী ভোটারদের উপর অব্যহত হামলা ও সন্ত্রাসের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে
লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনে ১১ দলীয় জোট প্রার্থী মাহবুবুল আলম সহ জামায়াত নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন আপনারা অবগত আছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) সংসদীয় আসনে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমের নির্বাচনী কার্যক্রমকে পরিকল্পিতভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। আমরা লক্ষ্য করছি—শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে প্রচারণা চালাতে গেলেই কোথাও না কোথাও বাধা সৃষ্টি করা হচ্ছে।
নির্বাচনী এলাকায় আমাদের বিলবোর্ড ও পোস্টার ভাঙচুর করা হচ্ছে, নেতাকর্মীদের হুমকি প্রদান করা হচ্ছে এবং সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলোÑআমাদের নারী কর্মীদের হেনস্তা করা হচ্ছে। এ ধরনের আচরণ শুধু রাজনৈতিক শিষ্টাচারবিরোধী নয়, এটি নারীর মর্যাদা ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
আমরা স্পষ্টভাবে বলতে চাইÑসন্ত্রাসী কর্মকাণ্ড ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আমাদের দমিয়ে রাখা যাবে না। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি এবং একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ প্রত্যাশা করি।
এই পরিস্থিতিতে আমরা সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে জোর দাবি জানাচ্ছি।
কুড়িগ্রাম-১ আসনে জাতীয় পার্টির প্রার্থীকে শোকজ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রাম-১ ( ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনে দুথজন জাতীয় সংসদ সদস্য প্রার্থীকে নির্বাচন পূর্ব আচরণ বিধি লঙ্ঘন এবং নির্বাচনি অপরাধ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে নির্বাচনি অনুসন্ধান ও ও বিচারিক কমিটি। আগামী ১ ফেব্রুয়ারি কমিটির অস্থায়ী কার্যালয়ে ( কক্ষ নং ৭০১ ও ৭০২ চীফ জুডিশিয়াল আদালত ভবন, কুড়িগ্রাম) জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমানকে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
জানা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নাগেশ্বরী পৌরসভার ৮নং ওয়ার্ড এ অবস্থিত হাশেম বাজার পশ্চিম পয়রাডাঙ্গা আলিম মাদরাসায় শিশু শিক্ষার্থীদের দাঁড়ি পাল্লা মার্কার সমর্থনে শ্লোগান দেয়া হয়েছে এবং যেখানে প্রার্থী স্বয়ং উপস্থিত ছিলেন। এ প্রেক্ষিতে ভিডিও সহ আরিফুল ইসলাম ইসলাম জয় নামে এক কথিত সাংবাদিক ৩০ জানুয়ারি বিচারিক আদালতে অভিযোগ করেন।
অপরদিকে গত ২৬ জানুয়ারি কুড়িগ্রাম-১ আসনের বিএনপির প্রধান নির্বচনী এজেন্ট আজহারুল ইসলাম জাতীয় পার্টির কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমান বিভিন্ন জনসভা ও উঠান বৈঠকে প্রকাশ্যে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পরিচিত নেতা, কর্মী ও সমর্থকদের পুনর্বসানের আশ্বাস প্রদানপূর্বক তাদের রাজনৈতিক সমর্থন আদায়ের উদ্দেশ্যে উস্কানীমূলক বক্তব্য প্রদান করে মর্মে ভিডিও দিয়ে বিচারিক আদালতে অভিযোগ করেন এবং বিভিন্ন সমাবেশ, মিছিল ও সভায় রঙিন ব্যানার ব্যবহার করা হয়েছে।
বিএনপি নেতাকে জরিমানা
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা: পঞ্চগড়ের দেবীগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মো. মিজানুর রহমান মঞ্জু নামে এক বিএনপি নেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট এলাকা পরিদর্শনকালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ আলী নির্বাচনী আচরণবিধি অমান্য করে
মোটরসাইকেলে ধানের শীষ প্রতীকের নির্বাচনি স্টিকার লাগানোর দায়ে দেবীডুবা ইউনিয়ন বিএনপির তিন নাম্বার ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান মঞ্জুকে ভ্রাম্যমাণ আদালতে দুই শত টাকা জরিমানা করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত সাধারণ জনগণের মাঝে নির্বাচনি আচরণবিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন এবং আইন মেনে প্রচারণা চালানোর আহ্বান জানান।
আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজ
সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা : বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ধানের শীষের প্রার্থী কাজী রফিকুল ইসলামকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি বগুড়া-১-এর চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোছা. শামীমা খাতুন গত ২৪ জানুয়ারি এই নোটিশটি পাঠান।
নাটোরে বিএনপির ১২ নেতাকর্মীর জামায়াতে যোগদান
নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা : নাটোরে নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়ন বিএনপির সাবেক সহ- সভাপতি ও যুবদলের ওয়ার্ড সভাপতি সহ ১২ নেতা কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
সম্প্রতি উপজেলার পিপরুল ইউনিয়ন জামায়াতের নির্বাচন পরিচালনা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন তারা।
সদ্য যোগদানকারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ইস্রাফিল হোসেনল, ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্মসম্পাদক রুবেল সহ ১২ নেতা কর্মী নাটোর-২ (সদর- নলডাঙ্গা ) আসনে ১০ দলীয় জোট সমর্থিত ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর হাতে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদানের ঘোষণা দেন।
সদ্য যোগদানকারী নেতাকর্মীরা বলেন, দেশে সুদ ঘুষ, ন্যায় ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তারা জামায়াতে ইসলামীর সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহী।
তারা আরো বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে তারা মাঠে সক্রিয়ভাবে অগ্রনী ভূমিকা পালন করবে বলেও অঙ্গীকার করেছেন।
এসময উপস্থিত ছিলেন, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন খান, নাটোর -২ সদর আসনের নির্বাচন পরিচালক জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আতিকুল ইসলাম রাসেল, শ্রমিক কল্যান ফেডারেশনের অঞ্চল পরিচালক ড. মোঃ জিয়াউল হক জিয়া, ইসলামী আন্দোলনের সাবেক জেলা সভাপতি বর্তমান জামায়াত কর্মী অ্যাডভোকেট আমেল খান চৌধুরী, শহর জামায়াতের সেক্রেটারি আলী আল মাসুদ মিলন, নলডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর আব্দুর রব, শিবিরের সাবেক নলডাঙ্গা উপজেলা সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ জেলা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে জামায়াত নেতৃবৃন্দ যোগদানকারী বিএনপিসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।
শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা : শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮ ঘটিকায় সরিষাবাড়ী উপজেলা জামায়াতের উদ্যোগে উক্ত বিক্ষোভ মিছিলটি অবস্থিত হয়। মিছিলটি পৌরসভা বিজেসি মসজিদের সামনে থেকে আরামনগর বাজার প্রদক্ষিণ করে জিকে প্লাজা এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
সমাবেশে পৌর সেক্রেটারী আহমদ আলী এর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আখতারুজ্জামান সোহাগ, সাবেক শিবির নেতা আব্দুল ওয়াহাব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুল হাই, কামরাবাদ ইউনিয়ন সভাপতি মোঃ মনোহর আলী, সেক্রেটারী মোঃ আব্দুল মান্নান, পৌর ১ নং সভাপতি মাওলানা মোঃ নাছির উদ্দিন, ২ নং ওয়ার্ড সভাপতি মাহমুদুল হাসান মানিক, ৫ নং ওয়ার্ড সভাপতি দেলোয়ার তরফদার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন বিএনপির সন্ত্রাসী বাহিনী আমাদের ভাইকে নির্মমভাবে পিটিয়ে শহীদ করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই সন্ত্রাসী বাহিরে ক্ষমতায় এলে দেশকে নরকে পরিণত করবে। তাই দেশবাসীকে বিএনপিকে বয়কটের আহ্বান জানান এবং জামায়াত নেতা হত্যার উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ভবিষ্যতে যেন এ সমস্ত ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেজন্য প্রশাসনের জোরালোভাবে ভূমিকা পালনের প্রতি আহ্বান জানান।