ঢাকা-০৬ নির্বাচনী এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শুক্রবার বিকেলে গেন্ডারিয়ার দয়াগঞ্জ মোড়ে দলটির বিশেষ আকর্ষণ 'মাল্টিমিডিয়া নির্বাচনী বাস' পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।
বিকেল ৩টার সময় দয়াগঞ্জ মোড় থেকে পথসভার মাধ্যমে শুরু করে একটি বিশাল মিছিল নিয়ে প্রচার কার্যক্রম শুরু হয়। মিছিলটি সূত্রাপুর হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-০৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান। পরবর্তীতে তিনি ওয়ারী ও সূত্রাপুর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসংযোগ ও পথসভা করেন।
দয়াগঞ্জ ও বাহাদুর শাহ পার্কে আয়োজিত পথসভায় ড. আব্দুল মান্নান তার বক্তব্যে বলেন:
তিনি আগামী নির্বাচনে 'আজাদীর পক্ষে' এবং 'হ্যাঁ' ভোটে অংশ নিয়ে জামায়াতকে বিজয়ী করার আহ্বান জানান।তিনি এক বলিষ্ঠ প্রতিশ্রুতি দিয়ে বলেন, "জামায়াতকে ভোট দিয়ে নির্বাচিত করলে এ দেশে কারও ধর্মীয় উপাসনালয় পাহারা দেওয়ার প্রয়োজন হবে না। আমরা সব ধর্মের মানুষের সহাবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করব।"
ঢাকা-০৬ এলাকার নাগরিক সমস্যাগুলো তিনি ইতোমধ্যে চিহ্নিত করেছেন উল্লেখ করে বলেন, নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে ড্রেনেজ ব্যবস্থা, যানজট এবং সার্বিক অবকাঠামোগত সমস্যার সমাধান করা হবে।
নির্বাচনী প্রচারণার সময় জামায়াতে ইসলামীর মাল্টিমিডিয়া বাস থেকে ডিজিটাল স্ক্রিনে দলের উন্নয়ন পরিকল্পনা ও ইশতেহার তুলে ধরা হয়, যা পথচারীদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। পথসভা শেষে মিছিলটি বাহাদুর শাহ পার্কে এসে সমাপ্তি ঘোষণার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।