বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে মহিলা জামায়াতের ইফতার মাহফিলে রাজনৈতিক সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, পবিত্র রমযান মাসে যখন ধর্মপ্রাণ মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতে মগ্ন, তখন ইফতারের আগমুহূর্তে আমাদের মা-বোনদের ওপর এই নৃশংস হামলা প্রমাণ করে যে, হামলাকারীদের মনে আল্লাহর ভয় ও নূন্যতম মানবিক বোধ নেই। বিএনপি নামধারী সন্ত্রাসীদের এই হামলায় আমাদের একাধিক মা-বোন ও ভাই গুরুতর আহত হয়ে বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাই।
বর্তমান সরকারের আমলে নারীর অধিকার ও নিরাপত্তা আজ চরম সংকটে। একদিকে সরকার নারীর ক্ষমতায়নের গালভরা বুলি আউড়াচ্ছে এবং নারীর ক্ষমতায়নের দোহাই দিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ করছে, অন্যদিকে রাজপথে ও ঘরে নারীদের ওপর চলছে পৈশাচিক হামলা ও নির্যাতন। কার্ড দিয়ে ক্ষুধা মেটানোর লোক দেখানো প্রচেষ্টার আড়ালে নারীদের সম্মান ও জীবনকে আজ অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হয়েছে। বিবৃতিতে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশবাসীকে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।