চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সমর্থনে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গণমিছিলটি ফটিকছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
গণমিছিলে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ চাই, ফটিকছড়ির উন্নয়নে সৎ নেতৃত্ব চাই। এতে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম ও ১১ দলের নেতৃবৃন্দসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
মানিকগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা (উঃ) অঞ্চল সহকারী পরিচালক মানিকগঞ্জ ৩ নং আসনে কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে বৃহত্তর জোটের সার্থে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়া জননেতা অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন বলেছেন,
হ্যাঁ ভোট জিতলে বাংলাদেশ জিতে যাবে,আধিপত্যবাদের পরাজয় ঘটবে। বিচার ব্যবস্থা স্বাধীন হবে, ধান্দাবাজি চান্দাবাজি রোধ হবে, টেন্ডারবাজি, লুটপাট, দূর্নীতি বন্ধ হবে। ক্ষমতার ভারসাম্য তৈরি হবে, জুলাইযোদ্ধাদের সম্মান নিশ্চিত করা হবে, সর্বোপরি দেশ মাথা উঁচু করে দাড়াবে। সুতরাং যারাই না ভোট দেবে তারা আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের দোসর হিসেবে চিন্তিত হবে। সোমবার রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাটুরিয়া উপজেলা শাখার আয়োজিত গণভোটে “হ্যাঁ”ভোট ক্যাম্পেইং এ আগত বিপুল সংখ্যক জনতার উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় মাওলানা দেলওয়ার হোসাইন আরও বলেন, আমরা সারা দেশের সকল আলেম উলামাদের ঐক্যবদ্ধ করেছি, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদারা আমাদের জোটে আছেন, ২৪ এর ছাত্র জনতার জুলাই বিপ্লবীরাও আমাদের সাথেই আছেন, সর্বস্তরের জনগণ আমাদের ১১ দলীয় জোটের প্রতি সমর্থন জানাচ্ছেন।
রায়পুর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুর- ২ আসনের ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাস্টার রুহুল আমীন ভুঁইয়ার সমর্থনে আয়োজিত রায়পুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব রুহুল আমিন ভূঁইয়া বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে, আর দাঁড়িপাল্লা বিজয়ের মাধ্যমে জামায়াতে ইসলামী ক্ষমতা আসলে দেশ থেকে হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, চুরি, ডাকাতি চিরতরে বন্ধ করা হবে। কোন চর বা চরের ফসল লুটপাট করতে সুযোগ দেওয়া হবে না। যুবকদের কর্মসংস্থান করে বেকারত্ব দূর করা হবে।
সকল বন্ধ কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তিনি আরোও বলেন, ১২ তারিখে জণগণকে সুশাসন প্রতিষ্ঠার জন্য দুটি ভোট দিতে হবে একটি হবে দাঁড়িপাল্লায় ভোট আরেকটি হচ্ছে হ্যাঁ ভোট। হ্যাঁ ভোট দিলে দেশে আর কোন ফ্যাসিস্টদের জন্ম হবে না।
পাবনা সংবাদদাতা : ভয়ভীতি, হুমকি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে দাড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না বলে দৃঢ় মন্তব্য করেছেন পাবনা-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের সমর্থিত জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসেন।
গয়েশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গয়েশপুর বাজার মোড়ে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে ইউনিয়ন জামায়াতের আমীর সোলায়মান ফরাজির সভাপতিত্বে এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর খন্দকার মাওলানা জাকারিয়া, পাবনা পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি একরামুল হক,ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা, পাবনা সদর,উপজেলার সাবেক আমীর মাওলানা ময়েজ উদ্দিন, জামায়াত নেতা গোলাম মোস্তফা, নুরুল ইসলাম প্রমুখ।
খুলনা : বটিয়াঘাটা ৪ নং সুরখালি ইউনিয়ন আয়োজিত বারআড়িয়া বাজারে মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দশ দলীয় সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী। ৪ নং সুরখালি ইউনিয়ন আমির ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। খুলনা ১ আসন পরিচালক, মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, নায়েবে আমীর মাওলানা আশরাফ আলী, সেক্রেটারি আব্দুল হাই বিশ্বাস, সহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন আমরা একটি কল্যাণকর রাষ্ট্র গড়তে চাই,আমরা সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত ও ন্যায় ইনসাফ ভিত্তিকও অসাম্প্রদায় একটি রাষ্ট্র গঠন করব তাই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানায়।
রাজশাহী : রাজশাহী -২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেছেন, দাঁড়িপাল্লা রাজশাহীবাসীর আস্থার প্রতীক মানুষ এই তাদের এই প্রতীকে ভোট দিতে অপেক্ষা করছেন। বুধবার বিকেলে রাজশাহী নগরীর সুলতানাবাদ মসজিদ মোড় এলাকায় নির্বাচনী পথসভায় বক্তব্যে প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে সুশাসন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা আপসহীনভাবে কাজ করতে চাই। রাজশাহী-২ আসনের উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন।
সোনাতলা (বগুড়া) বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নিবার্হী সদস্য ও বগুড়া-১আসনের ১০দলীয় জোটের মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন,সারা দেশে একটি রাজনৈতিক দল জামায়াতকে নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু করছে। জামায়াতের নেতাকর্মীদেরকে নানা ভাবে হুমকি, অফিস ও বাসা ভাংচুর এবং অগ্নিসংযোগ করা হচ্ছে।এমন পরিস্থিতিতে নির্বাচন কখনোই সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা করা যায় না।অধ্যক্ষ শাহাবুদ্দিন আরও বলেন, বিগত সরকার আমাদের ঠাণ্ডা মাথায় আমাদের শীর্ষ নেতৃবৃন্দদেরকে হত্যা করেছে। চব্বিশের গণঅভ্যুত্থানে নিরপরাধ ছাত্রদেরকে শহীদ করেছে। এজন্য আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।শুক্রবার বিকাল তিনটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বালুয়া ইউনিয়ন শাখার উদ্যােগে বালুয়াহাট হাফেজিয়া মাদরাসা মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন ষড়যন্ত্র করে জামায়াতের গণজোয়ার ঠেকানো যাবে না ইনশাআল্লাহ।
কিশোরগঞ্জ : বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে হালিমপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি রুবেল খান। সভা পরিচালনা করেন বাজিতপুর উপজেলা জামায়াতের সদস্য এস এম মুস্তাকিম হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃরমজান আলী।
প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য সাবেক বি এন পি নেতা মেজর অবঃআক্তারুজ্জামান রঞ্জন,কিশোরগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম।
আরো উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা জামায়াতের আমীর ডাঃইয়াকুত আলী,এন সি পি বাজিতপুর উপজেলা আহ্বায়ক রাহাঙ্গীর আলম মান্না, বাংলাদেশ খেলাফত মজলিস বাজিতপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রহমত উল্লাহ,এন সি পি বাজিতপুর উপজেলা শাখার,এন সি পি বাজিতপুর উপজেলা যুগ্ম সমন্নয়ক শফিকুল ইসলাম,জামায়াতের উপজেলা জামায়াতের সাবেক আমীর ড.ইউনুস আলী গাজি,জামায়াত নেতা এস এম মুস্তাকিম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও ১০দলীয় জোট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বগুড়া : জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ড শাখার উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৪ টায় চকলোকমান উল্কা খেলার মাঠে এ জনসভায় অনুষ্ঠিত হয়। ২১নং ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম রব্বানী।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম রব্বানী বলেন, আমরা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে চাই। এর জন্য প্রয়োজন সৎ ও যোগ্য নেতৃত্বকে ক্ষমতায় পাঠানো। নতুন নতুন ফতোয়া দেওয়া হচ্ছে এবং কিছু অসৎ ব্যক্তি জনমতের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা যায়, কিন্তু মানুষের হৃদয়ের ভালোবাসা কেউ ছিঁড়ে নিতে পারবে না। নেত্রকোণা : নেত্রকোণা ২ আসনে ১১ দলীয় জোট ও এনসিপির মনোনীত প্রার্থী ফাহিম রহমান খান পাঠানের নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। বারহাট্টা উপজেলার ফকিরের বাজারের পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে এই পথসভা করা হয়।
ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো: নিজাম উদ্দিনের সঞ্চালনায় পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা ২ আসনে এনসিপি ও এগারো দলের মনোনীত প্রার্থী ফাহিম আহমদ খান পাঠান,নির্বাচন পরিচালনা কমিটির মূখ্য সমন্বয়ক ও জাতীয় যুব শক্তির আহ্বায়ক
মোহাম্মদ তরিকুল ইসলাম, যুগ্ম মূখ্য সমন্বয়ক ডেভিড ভীমপাল্লী রাজু, যুগ্ম মূখ্য সংগঠক আবু সাইদ লিয়ন,নির্বাহী কাউন্সিলের সদস্য মো: রাসেল মোল্লা, জাতীয় নাগরিক পার্টি সদস্য দিদার শাহ সদস্য,জাতীয় যুব শক্তির যুগ্ম আহ্বায়ক, মো:নেসার উদ্দীন, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মো: আব্দুল বাচির খান,সহকারি সেক্রেটারি মো: আতিকুর রহমান প্রমুখ।
খুলনা ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগরী আমীর ও খুলনা-৩ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, নির্বাচনি শৃঙ্খলার স্বার্থে সহাবস্থান নিশ্চিত করতে হবে। হামলার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। নির্বাচনের মাধ্যমে দেশটাকে শৃঙ্খলার দিকে নিয়ে যেতে হবে। তিনি বলেন, গত ১৭ বছরে জনগণ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। এবার একটি ঐতিহাসিক সুযোগ এসেছে, যেখানে জনগণের সঠিক সিদ্ধান্তই নতুন বাংলাদেশ গড়ার পথ তৈরি করতে পারে। একটি গোষ্ঠী সন্ত্রাস করার জন্য ভোটকেন্দ্র দখল করে নির্বাচনের ফল ছিনিয়ে নেওয়ার দুঃস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন খুলনা-২ আসনের এই এমপি প্রার্থী। তিনি বলেছেন, ভোটাররা ব্যালটের মাধ্যমে সব ষড়যন্ত্র রুখে দেবেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী খুলনা-২ আসনের ২১ ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। এ সময় তার সঙ্গে খুলনা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, ইসলামী ছাত্রশিবিরের মহানগরী সেক্রেটারি রাকিব হাসান, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, খুলনা জিলা স্কুলের সবেক প্রধান শিক্ষক আমানত স্যার, লবণচরা থানা সেক্রেটারি মাহমুদুল হাসান জিকো, ২১ নং ওয়ার্ডের আমীর মাওলানা আল মামুন, আবুল কাশেম, ইসরাফিল, মোস্তাফিজ, তালহা, ব্যাংকার মো. আরিফুল হক মোল্লা, ফজলে রাব্বি, তারেক, মহসিন, নবিন, রনি, জুবায়ের, হুমায়ন, এম কাদের, হিরু, টুটুল, সালাউদ্দীন, হাফেজ লুৎফর রহমান, শিপন, পারভেজ, মো. আবুল বাসার, রেদওয়ান, সাদ্দাম প্রমুখ।
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী শফিউল আলম মহানগরীর ২৮ নং পাঠানটুলি ওয়ার্ডের বাদামতলী, কাপুড়িয়া পাড়া, পাঠানটুলি, নাজির পাড়া, দপতরী পাড়া ও মগপুকুর পাড় এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে শফিউল আলম স্থানীয় জনগণের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার দীর্ঘদিনের সমস্যা, নাগরিক দুর্ভোগ ও উন্নয়ন সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, চট্টগ্রাম-১১ আসনকে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজমুক্ত করে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় কক্সবাজার ৩ (কক্সবাজার সদর-রামু) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল মাদরাসা মাঠে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত মনোনীত ও ১১ দল সমর্থিত কক্সবাজার ৩ আসনের প্রার্থী শহিদুল আলম বাহাদুর প্রকাশ ভিপি বাহাদুরের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি বাহাদুর বলেন, ‘ কক্সবাজারের সদর ও রামু উপজেলার মানুষ একে অপরকে চেনে। অথচ এই জেলাও চাঁদাবাজদের দখলে চলে গেছে। জনগণের রায়ে আমরা ক্ষমতায় এলে এই মানুষগুলোর দায়িত্ব আমরা নেব। তাদের কাজ দেব, যাতে চাঁদাবাজি করতে না হয়।’
চাঁদাবাজি ও দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে এমপি প্রার্থী ভিপি বাহাদুর বলেন, ‘আমরা চাঁদাবাজি করব না, দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয়ও দেব না।
কলারোয়া (সাতক্ষীরা) কলারোয়া পৌরসভায় জামায়াতের নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া পৌর জামায়াতের আয়োজনে মুরারিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় ।
কলারোয়া পৌর আমীর ডাঃ মোঃ ইউনুছ আলী বাবুর সভাপতিত্বে ও মাওলানা মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -১ (তালা -কলারোয়া) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ৫ বছর কোন দল দেশ পরিচালনা করবে জানিনা। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে আমরা জুলুম নির্যাতনের শিকার হয়ে মুক্ত ভাবে বসবাস করতে পারিনি। এ সময় দ্রব্যমূল্য লাগামহীন ছিল সেন্টিগেট ও চাঁদাবাজির কারণে। যাতে যোগ্য ও সৎ লোকের দ্বারা দেশ পরিচালিত হতে পারে, সে জন্য তিনি সকলকে দাড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোটের সমর্থিত প্রার্থীর পক্ষে ১১ দলের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাত ৯টায় স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলের সমর্থিত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, চট্টগ্রাম-১০ আসনকে ১১ দলীয় জোটের নির্বাচিত আসন হিসেবে উপহার দিব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সকল দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই আসনে বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য এবং হালিশহর থানার আমীর ফখরে জাহান সিরাজী। অনুষ্ঠানটি পরিচালনা করেন চট্টগ্রাম-১০ আসনের সহকারী সদস্য সচিব ও ১১ দলীয় জোটের সমন্বয়ক আমান উল্লাহ আমান।
পাবনা : নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান ও এ বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জোর দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পাবনা-৫ সংসদীয় আসনের ১১ দলীয় সমর্থিত জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় তাঁর নির্বাচনী অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রিন্সিপাল ইকবাল হোসাইন অভিযোগ করে বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাতে গিয়ে বিভিন্ন স্থানে অযৌক্তিক বাধার সম্মুখীন হতে হচ্ছে। কোথাও কোথাও প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে, যা একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য উদ্বেগজনক।
তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণ ও আইনানুগভাবে গণসংযোগ ও প্রচারণা চালাতে চাই। কিন্তু বারবার বাধা দেওয়া হলে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক বার্তা যায় এবং নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়।
প্রিন্সিপাল ইকবাল বলেন পাবনা ৫ এর সহকারী রিটার্নিং অফিসার পাবনা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদা আক্তার তার পরিচয় গোপন করে পাবনাতেই দীর্ঘদিন চাকরি রত আছে এবং এবং তিনি নির্বাচনে ও প্রভাববিস্তার করে পক্ষপাতিত্ব করছে বলে যথেষ্ট প্রমাণ রয়েছে।
তিনি তার মহিলা কর্মীদের উপর আক্রমণের বর্ণনা দিয়ে বলেন , কর্তৃপক্ষের নেতাকর্মী আমাদের মহিলা কর্মীদের কাজে নানান ভাবে বাঁধা দিচ্ছে এমনকি লাঞ্ছিত করতেও দ্বিধা করছে না। আমরা প্রশাসনে অভিযোগ দায়ের করেছি অতিসত্বর তাদের ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি করছি।
পঞ্চগড় : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়-১ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে বিক্ষোভ করছে এনসিপি জামায়াত সহ ১১ দলীয় জোট।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন জোটের নেতাকর্মী ও সমর্থকরা। এর আগে গত বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করে তারা। পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নওশাদ জমিরের পক্ষে বিভিন্ন এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ব্যানার ও ফেস্টুন টাঙানো হলেও সেগুলো অপসারণে প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করে তারা। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী শাপলা কলি প্রতীকের ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলা হয়েছে। এতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি করেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দ্রুত বিএনপি প্রার্থীর অবৈধ ব্যানার ও ফেস্টুন অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার পদত্যাগ দাবি করেন তারা। এ সময় জামায়াতের পৌর আমীর মাওঃ জয়নাল আবেদীন, পৌর সেক্রেটারী এ্যাডঃ নাসিরউদ্দীন সরকার, এনসিপি নেতা শিশির আসাদ, বৈষম্যবিরোধী আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বীসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ (ঝিনাইদহ) ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের চারটি ইউনিয়ন) আসনে আচরণবিধি লঙ্ঘনের লাগাম টানতে পারছে না প্রশাসন। প্রার্থীরা অভিযোগ দিয়েও পাচ্ছেন না সুরাহা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার ছেঁড়া, কর্মীদের মারধর, ভোট না দিতে হুমকি প্রদানসহ নানা অভিযোগ উঠলেও নির্বিকার প্রশাসন। লিখিত ও মৌখিক অভিযোগ দিলেও মিলছে না সমাধান। এমনকি স্বতন্ত্র প্রার্থীর একাধিক কর্মীকে মারধরের ঘটনা ঘটলেও এক সপ্তাহেও অভিযোগ নেয়নি পুলিশ। ফলে গুরুত্বপূর্ণ এই আসনে ভোটারদের মাঝে বাড়ছে উদ্বেগ। সেই সঙ্গে নির্বাচনী প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান নিয়েও হতাশ ভোটাররা।
স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের অভিযোগ, প্রতীক বরাদ্দের আগে গত ১১ জানুয়ারি বিকালে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ সরাসরি ধানের শীষে ভোট চান। একইদিন ওই সমাবেশস্থলে ৫টি ও কালীগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ১০টি মাইক ব্যবহার করা হয়। এছাড়া গত ১৫ জানুয়ারি বিকালে উপজেলার কোলা বাজারে আরেক সভায় রাশেদ খানের পক্ষে প্রকাশ্যে ধানের শীষে ভোট চান জেলা বিএনপির সভাপতি।
এর কয়েকদিন পরে গত ২২ জানুয়ারি দুপুরে উপজেলার উল্লা গ্রামে কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের কর্মী আনোয়ার হোসেনের ওপর হামলা হয়। হাড়ভাঙ্গা গুরুতর আহত হয়ে তিনি যশোরে চিকিৎসাধীন। ওই ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ তা রেকর্ড করেনি। এমনকি থানায় অভিযোগ দিতে গেলে ওসি অভিযোগকারীকে এসপি অফিসে যাওয়ার জন্য বলেন বলেও অভিযোগ উঠেছে। এই হামলায় বিএনপি প্রার্থী রাশেদ খানের সমর্থক ইয়াছির আলি জুয়েলের নেতৃত্বে সিফাস বিশ্বাস, লিমন বিশ্বাস ও নজরুল ইসলাম অংশ নেয়।
একইদিন রামচন্দ্রপুর নতুন বাজার থেকে ফুরসন্দি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর তিন কর্মীকে মারধরের ঘটনা ঘটে। ধানের শীষের প্রার্থী রাশেদ খানের সমর্থক তবিবুর রহমান সাগর ও রাশেদুজ্জামান তুফানের নেতৃত্বে শিহাব, ইনজাহার খাঁ, ছাদিকুর মোল্লা, এনামুল মোল্লা, আতিয়ার মোল্লা ও শের আলী মেম্বারসহ ১৫-২০ জন সশস্ত্র ওই হামলা চালায়। এ ব্যাপারে থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ অভিযোগ গ্রহণ করেনি।