আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নানের সমর্থনে স্থানীয় যুবসমাজের অংশগ্রহণে যুব পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৭ ফেব্রুয়ারি) রাজধানীর দয়াগঞ্জ এলাকা থেকে পদযাত্রাটি শুরু হয়ে ঢাকা-৬ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্কুল প্রাঙ্গণে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্যে ড. আব্দুল মান্নান বলেন, "যুবসমাজের এই জোয়ার প্রমাণ করে তারা পরিবর্তন এবং উন্নয়ন চায়। ঢাকা-৬ আসনের প্রতিটি মানুষের সেবক হিসেবে আমি কাজ করতে চাই। আজকের এই পদযাত্রা আমাদের বিজয়ের পথকে আরও সুগম করল।"
পদযাত্রায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় রাস্তার দুই পাশে থাকা সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা হাত নেড়ে পদযাত্রাকে অভিবাদন জানান।