ঢাকা-৫ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতিকের কামাল হোসেনের পক্ষে নির্বাচনী জনসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ডেমরা সারুলিয়া বাজারে দ্বিতীয় দিন নির্বাচনী জনসভা ও গণসংযোগ হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি, ঢাকা-৫ আসনের এমপি প্রার্থী কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মোকাররম হোসেন, নেজামে ইসলামী পার্টির নায়েবে আমীর আল্লামা মোখলেসুর রহমান কাসেমী, জামায়তের কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা-৫ আসনের নির্বাচন কমিটির পরিচালক আব্দুস সালাম, সহকারী পরিচালক মোঃ শাহজাহান খান, সদস্য সচিব মোহাম্মাদ আলী সহ ১০ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার আলোচনায় বলেন, গুম খুন সন্ত্রাসের রাজত্ব তৈরি করে বিগত অবৈধ সরকার নিজেদের কবর রচনা করেছে। এখনো যারা চাঁদাবাজি, সন্ত্রাসীর পথ বেছে নিবে জনগণ তাদেরকেও প্রত্যাখ্যান করবে।
কামাল হোসেন আগামী ১২ তারিখের নির্বাচনে অতীতের ১৭ বছরের কলঙ্কিত ইতিহাসকে দূর করে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত জুলাই চেতনা ধারন করে ইনসাফের বাংলাদেশ, সুবিচারপূর্ণ, কল্যাণরাষ্ট্র গঠন করার লক্ষে ১০ দলীয় জোটকে বিজয় করার জন্য ঢাকা-৫ আসনে দাঁড়িপাল্লাকে বিজয় করার আহ্বান করেন।
এ সময় বিএনপির ১৪ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। তারা হলেন হাজী মোঃ জালাল উদ্দীন, সাবেক সহ-সভাপতি, সারুলিয়া ইউনিয়ন বিএনপি, ২. নবী হোসেন সাগর, সাবেক সহ-সভাপতি, ডেমরা থানা ছাত্রদল, ৩. মোঃ মোজাফফর হোসেন পলাশ, ৪. মোঃ মোরশেদ আলী, ৫.মোঃ সাহিদুল ইসলাম, ৬. মোঃ জয়নাল আবেদীন, ৭. মোঃ ইলিয়াস মিয়া, ৮. মোঃ ইলিয়াস, ৯. মোঃ নজরুল ঢালী, ১০.মোঃ আল আমিন ঢালী, ১১. মোঃ সাইফুল ইসলাম রাজু, ১২. ওমর ফারুক, ১৩. সুজন মিয়া, ১৪. রিয়াজ বিন হেলালী।