নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকায় সর্বশেষ সমাবেশ করার কথা ছিল বিএনপির। কর্মসূচিটি বাতিল করেছে দলটি। এর পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে নির্বাচনি সভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচির পরিবর্তে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে নির্বাচনী কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সাধারণ মানুষের সঙ্গে আরও সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে।
রাজনীতি
বিএনপির ঢাকার সমাবেশ বাতিল
নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকায় সর্বশেষ সমাবেশ করার কথা ছিল বিএনপির। কর্মসূচিটি বাতিল করেছে দলটি। এর পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে নির্বাচনি সভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।