চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার রাত ৯টায় এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে একটি মডেল মীরসরাই গড়তে হলে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে হবে।
তিনি বলেন, মীরসরাইয়ের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার, সুশাসন ও সমঅধিকার থেকে বঞ্চিত। ইসলাম, দেশপ্রেম ও কল্যাণরাষ্ট্রের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা খাতে বাস্তবভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা হবে—ইনশাআল্লাহ।
মুহাম্মদ শাহজাহান আরও বলেন, দলীয় লুটপাট ও দুঃশাসনের পরিবর্তে জামায়াতে ইসলামী জনগণের আমানত রক্ষা করতে বদ্ধপরিকর। মীরসরাইকে একটি আদর্শ, শান্তিপূর্ণ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লার পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তিনি।
জনসভায় স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।