ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া এবং গণভোটে ‘না’ ভোট দেওয়া ব্যালট পেপারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম।
সোমবার (১২ ফেব্রুয়ারি) তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া এবং গণভোটে ‘না’ ভোট দেওয়া ব্যালট পেপারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন।
জানা গেছে, সর্দার জহুরুল ইসলাম পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনের ভোটার। পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর সমালোচনার মুখে তিনি ধানের শীষে ভোট দেওয়ার ছবিটি রেখে ‘না’ ভোটের ছবিটি মুছে ফেলেন।
এ বিষয়ে জানতে চাইলে সর্দার জহুরুল ইসলাম বলেন, “ভোট দেওয়া আমার সাংবিধানিক অধিকার। যার যেটা ভালো লাগবে, সে সেটাতেই ভোট দেবে।”
তিনি আরও বলেন, “এখানে বাকস্বাধীনতা থাকতে হবে। আমার কাছে ‘না’ ভালো লেগেছে, তাই আমি ‘না’ ভোট দিয়েছি।”