জয়পুরহাটে বম্বু ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে বুধবার সন্ধ্যায় গুয়াবাড়ী ঘাট সংলগ্ন ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো: রেজুয়ান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাও: জয়নুল আবেদীন।
৫নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী আব্দুল মুমিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা কর্মপরিষদ সদস্য ও পেশাজীবির সভাপতি মাও: ইসমাইল হোসেন, বম্বু ইউনিয়ন জামায়াতের আমীর মাও: আসাদুল ইসলাম আসাদ, আমদই ইউনিয়ন জামায়াতের আমীর মাও: আরিফুল ইসলাম, জয়পুরহাট জেলা আইবিডাব্লিউএফ’র সহকারী সেক্রেটারী আহসান হাবিব রাজু, বম্বু ইউনিয়ন জামায়াতের অফিস সেক্রেটারী ইশতিয়াক আহমেদ, ছাত্র শিবিরের কড়ই থানা শাখার সভাপতি রাকিব হোসেন প্রমুখ।