তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২১ এপ্রিল তিতাস গ্যাস ট্রান্সমিসন এ- ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ-সাভার এর নিজস্ব ব্যবস্থাপনায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, মেসার্স তিতাস ফুড প্রোডাক্ট (২৩৮-০০০১৭৩), মেসার্স আপন হোটেল (২৩৮-০০০৩৫৮), মেসার্স রাজধানী বেকারী (২৩৮-০০০৩৫৪), মেসার্স প্রতীক এপারেলস (৩৩৮-০০০৭৫৭), মেসার্স শাহীন বেকারী (২৩৮-০০০২৩৬) ও মেসার্স সোলনা ফুড প্রোডাক্টস (২৩৮-০০০৩৭২) নামক প্রতিষ্ঠানের বকেয়ার কারণে গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
একই দিনে, মোঃ ফয়সাল, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এ- ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোনাল বিক্রয় অফিস-জয়দেবপুর আওতাধীন পূর্ব চতর, যৌথ মহল্লা, গাজীপুর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, আনুমানিক ৮০ দ্বিমুখী আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্নসহ আনুমানিক ৩২০ ফুট পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। এ সময়, ২জন আবাসিক গ্রাহককে মোট ৪০,০০০ /- (চল্লিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
এছাড়া, তাবাসসুম হাসান তানিশা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এ- ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোবিঅ- নারায়ণগঞ্জ আওতাধীন বাগানবাড়ি, উত্তর আজিবপুর এবং ভুমি পল্লি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকার ৪টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, বকেয়া, অতিরিক্ত চুলা এবং সম্পূর্ণ অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় প্রায় ৫০ টি গ্রাহকের সংযোগ বিচ্ছিন্নসহ আনুমানিক ৯০ ফুট পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। এছাড়া আবাসিক সংযোগ হতে কারখানায় (খাজা লাইমস, ২০৬-১১৩২) গ্যাস ব্যবহার করায় উক্ত আবাসিক সংযোগ ও কারখানার সংযোগ উভয়ই বিচ্ছিন্নসহ কিলিং করা হয়েছে। এ সময়, ২জন আবাসিক গ্রাহকের নিকট হতে মোট ১৫,০০০ /- টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়াও, তিতাস গ্যাস ট্রান্সমিসন এ- ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ- নারায়ণগঞ্জ -এর নিজস্ব ব্যবস্থাপনায় ৯টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনকালে, মিতা ডায়িং এন্ড প্রিন্টিং লিঃ (৩৩৭০০০২৩৬) গ্রাহকের আভ্যন্তরীণ লাইনের সাথে খচএ লাইন সংযুক্ত অবস্থায় পাওয়া যায়, যা অপসারণের জন্য গ্রাহককে মৌখিকভাবে অবহিত করা হয়েছে এবং নান্নু স্পিনিং মিলস্ লি. (৮৩৭০০০৫৪৭) গ্রাহকের হাউস লাইনের সাথে সিএনজি লাইন সংযুক্ত অবস্থায় পরিলক্ষিত হওয়ায় হাউস লাইনের নন-রিটার্ন ভাল্ব স্থাপনের জন্য গ্রাহককে মৌখিকভাবে অবহিত করা হয়েছে। এছাড়াও, মিতা স্পিনিং মিলস্ লি: (৮৩৭০০০৬৪৩), আল্লাহওয়ালা টেক্সটাইল মিলস্ লিঃ (৩৩৭০০০১৭৬), কমার্শিয়াল টেক্স (৩৩৭০০০১৭২), ক্রিডেন্স টেক্সটাইল (৩৩৭০০০৭০৫), আরিফ এন্টারপ্রাইজ (২৩৭০০০১৫১), রকি নিটিং মিলস্ লিঃ ও নান্নু স্পিনিং মিলস্ লি. (১৩৭০৩২৭৮৩) নামক প্রতিষ্ঠানে কোন অনিয়ম পরিলক্ষিত হয়নি।
তিতাস গ্যাস ট্রান্সমিসন এ- ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক রাজস্ব শাখা -সোনারগাঁও -এর নিজস্ব ব্যবস্থাপনায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ৫টি আবাসিকের মোট
১০ ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন
করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।