বরেণ্য আলেমে দ্বীন শাইখুল হাদীস আল্লামা মুফতী গোলাম রহমান (রহ.) এর ইন্তিকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য মাওলানা মশিউর রহমান খান, মাস্টার শফিকুল আলম ও মুহাদ্দিস রবিউল বাশার, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করীম ও সেক্রেটারি শেখ মো. ইউনুস।
উল্লেখ্য, দক্ষিণ বাংলার প্রবীণ আলেমেদ্বীন, জামি’আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনা’র প্রতিষ্ঠাতা মহাপরিচালক, জামি’আর নায়েবে মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়ার পিতা আল্লামা মুফতী গোলাম রহমান (৭৪) গত ২৮ জানুয়ারি সকাল ১০টায় ঢাকার ধানমন্ডি গ্রীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মুফতি গোলাম রহমান এক ছেলে, চার মেয়ে, স্ত্রী এবং অগণিত আত্মীয়-স্বজন রেখে গেছে। এছাড়া তার হাজার হাজার ছাত্র দেশের নানা অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মৃত্যুতে আলেম উলামা ও ছাত্রদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মাওলানা আব্দুল্লাহ ইয়াহইয়া জানান, তার পিতা বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। কয়েক দিন ধরে জ্বর ছিল।