নড়াইলে পেট্রোল পাম্প থেকে তেল না পেয়ে বাকবিতন্ডার পর পাম্প ম্যানেজার মো. নাহিদ সর্দারকে (৩০) ট্রাক চাপা দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার সাথে থাকা পাম্পের আরেক কর্মী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২ টা ২০ মিনিটের দিকে নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় মের্সাস তানভীর ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
নিহত নাহিদ সর্ধার তুলারামপুর এলাকার মের্সাস তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার ও তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সর্দারের ছেলে। অন্যদিকে আহত জিহাদুল ইসলাম তুলারামপুর গ্রামের জহুরুল মোল্যার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া।
পেট্রোল পাম্পের ক্যাসিয়ার মো. জসিমউদদীন জানান, ট্রাক ড্রাইভার মো. সুজাত পাম্পে তেল নিতে আসে কিন্তু পাম্পে তেল না থাকায় তাকে আমরা তেল দিতে পারি নাই। এ নিয়ে পাম্পের ম্যানেজার নাহিদ ভাইর সাথে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে সে রাগে ক্ষোভে বলে তোদের পাম্পে তেল আছে তুই দিচ্ছিস না তোকে আজকে ট্রাকের তলে চাপা দিব।
পাম্পের আরেক কর্মচারী মো. সোহান ইসলাম জানান, নাহিদ ভাইর সাথে তেল নিয়ে বাকবিতন্ডাতা হয়। সে নাহিদ ভাইকে ট্রাকচাপার হুমকি দিয়ে পাম্পেই অবস্থান করছিল। পরে নাহিদ ভাই পাম্পের কাজ সেরে রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে নাহিদ ভাইয়ের বন্ধু জিহাদুল ইসলামকে নিয়ে বাড়ির দিকে রওয়ানা দেয়।
এসময় সুজাত ও ট্রাক ঘুরিয়ে তার পেছনে রওনা দেয়। এ নিয়ে আমাদের সন্দেহ হলে আমি আর ক্যাসিয়ার জসিমউদদীন ভাই তার পিছ পিছ যায় যেয়ে দেখি সুজাত নাহিদ ভাইকে চাপা দিয়ে ট্রাক নিয়ে চোলে যাচ্ছে। এতে নাহিদ ভাই ঘটনাস্থলে নিহত হয় এবং জিহাদুল ভাই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিহাদুল ভাইকে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করেন।