মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অস্থায়ী যুদ্ধবিরতিকে বাংলাদেশ স্বাগত জানিয়েছে। যুদ্ধবিরতির এই উদ্যোগকে এই অঞ্চলে উত্তেজনা প্রশমনের দিকে একটি উৎসাহব্যঞ্জক অগ্রগতি বলে মনে করে বাংলাদেশ।

গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ আশা করে যে, সংশ্লিষ্ট সকল পক্ষ এই যুদ্ধবিরতিকে সম্মান করবে । একটি টেকসই ও স্থিতিশীল সমাধানের লক্ষ্যে কাজ করতে এবং এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য এই সুযোগটিকে গঠনমূলকভাবে কাজে লাগাবে। যুদ্ধবিরতি বাস্তবায়নে কূটনৈতিক প্রচেষ্টায় জড়িত সকল পক্ষের প্রশংসা করে বাংলাদেশ। বিবৃতিতে বাংলাদেশ পুনরায় উল্লেখ করে যে, সকল বিরোধ সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব এবং উচিত।