আজ সোমবার বেলা ৩ টায় সর্বশেষ নির্বাচন জনসভায় বিয়ানীবাজার উপরোক্ত কথা বলেন ,তিনি আরো বলেন মোবাইলে কেন্দ্রের ৪শ গজের মধ্যে মোবাইলে নিয়ে সাংবাদিক প্রবেশ করতে পারবেনা তাহলে সাংবাদিকরা কি ঘরে বসে থাকবে, ইসি কোন নীল নকশার নির্বাচন বাস্তবায়ন করতে চাচ্ছেন কিনা? জাতি জানতে চায়। এমনটি হলে হুদা কমিশনের মত জুতার মালা পরানোর জন্য প্রস্তুতি নিবে। মোবাইল নিয়ে কেন্দ্রে না ঢুকার সিদ্ধান্ত সন্ধ্যার মধ্যে প্রত্যাহার করতে হবে ।
তিনি বলেন গ্যাস জন্য গোলাপগন্জ বিয়ানীবাজার বাসীর জন্য পার্লামেন্টে আইন পাশ করে দাবী করে ছাড়বো।
জুলাই সনদ বাস্তবায়ন করবো,জুলাই যোদ্ধা শহীদদের রাষ্ট্রী মর্যাদা বাস্তবায়ন করবো।
সিলেট-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়ি-পাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আমরা কোনো নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসানোর রাজনীতি করি না; আমরা ইনসাফের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে চাই। ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য।
সোমবার বিকেলে বিয়ানীবাজার পৌর শহরে অনুষ্ঠিত ধানের শীষের শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ভোট একটি আমানত। এই আমানতের সঠিক ব্যবহারেই দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ধারিত হয়। তাই ভয়ভীতি বা প্রলোভনে নয়, বিবেকের তাড়নায় সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্বকে নির্বাচিত করতে হবে। তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে দাঁড়ি-পাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

মোহাম্মদ সেলিম উদ্দিন আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশ দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের রাজনীতিতে জর্জরিত। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে নীতি ও আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই। জনগণের অধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতেই জামায়াতে ইসলামী রাজনীতি করে যাচ্ছে।
জনসভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা জামায়াত নেতা হাকিম নাজিম উদ্দিন, আসন পরিচালক মাওলানা ফয়জুল ইসলাম, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা জমির হোসাইন ও সদস্য সচিব মাওলানা মস্তফা উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, সেক্রেটারি মাওলানা আবুল কাশেম চৌধুরী, পৌর সেক্রেটারি মো. সাদুজ্জামান, শিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক এডভোকেট রফিকুল হাসান লোদী , সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক আরিফ হোসাইন ,সাবেক স্কুল কার্যক্রম সম্পাদক ছিদ্দিক আহমদ,জেলা শিবির সেক্রেটারি আদিলুর রহমান ,,অর্থ সম্পাদক আহবাব হোসেন মুরাদ ,,উপজেলা সভাপতি ফাতেহুল ইসলাম যুক্তরাজ্য প্রবাসী বাবুল আহমদ খান, আবু বকর নাসিম, আখনু হোসেন, বাবুল হোসেন, কানাডা প্রবাসী আব্দুল হামিদ, যুক্তরাষ্ট্র প্রবাসী মাওলানা নুরুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুল ইসলাম, উপজেলা সভাপতি আশিকুর রহমান হেলাল, মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আল মামুন, লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রুকন উদ্দিন ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুনিবুর রহমান পাভেল।
জনসভায় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। জনসভা শেষে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণার শেষ দিন শেষ হয়।