বাংলাদেশ জামায়াতে ইসলামী
দেওয়ানগঞ্জ (মহিলা বিভাগ) এর উদ্বেগে সারাদেশে নির্বাচনী কাজে মহিলাদের উপর হামলা, হেনস্তা ও কটুক্তির প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিছিলটি দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা মাঠ থেকে বের হয়ে দেওয়ানগঞ্জ পৌর মার্কেটের কামিল মাদ্রাসা রোড হয়ে সাখাওয়াত মোর হয়ে থানা রোড, হাই স্কুল রোড প্রদক্ষিণ করে দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা মাঠে শেষ করেন।
উক্ত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনিত দেওয়ানগঞ্জ/ বক্সিগঞ্জ আসনের (দাঁড়িপাল্লার) মনোনিত প্রার্থী এডভোকেট নাজমুল হক সাঈদি
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
জেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক এডভোকেট ছামিউল হক,
মাওলানা আশেক মাহমুদ শান্ত জেলা কর্মপরিষদের সদস্য
জেলা জামায়াতের মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক অধ্যাপক জাকিউল সহ মহিলা জামায়াতের নেতৃবৃন্দ
এসময় প্রধান অতিথির বক্তব্য এডভোকেট নাজমুলহক সাঈদি বলেন আসন্ন ত্রয়োদশ জাতীর সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী কাজে মহিলাদের উপর আক্রমন, হামলা,কুটক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সেই সাথে সারাদেশে প্রসাসনের নিরপরাধ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে।
ও নির্বাচন কমিশনকে নিরপক্ষ ভুমিকা পালনের আহব্বান জানাচ্ছি।
পরিশেষে সকল নারী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বিক্ষোভ সমাপ্ত ঘোষনা করেন।