নেত্রকোনার বারহাট্টার রায়পুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় ১০০ বোতল ভারতীয় মদ সহ একটি গাড়ি আটক করেছে যৌথবাহিনি। গত রাতে বারহাট্টা থানা পুলিশ ও সেনাবাহিনী রায়পুরের নিশ্চিন্তপুর এলাকায় চেকপোস্ট করলে একটি পিকআপভ্যান তল্লাশি করলে ১০০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ ও পিকআপভ্যানে থাকা তিনজনকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিন্ত করেন বারহাট্টা থানার অফিসার ইন চার্জ শিবিরুল ইসলাম।