রাজধানীর পান্থপথের বসুন্ধরা শপিংমলের ছয়তলা থেকে পড়ে গিয়ে অজ্ঞাত এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (২৭ মে) বিকাল ৫টার দিকে মার্কেটের ভেতরের শত শত মানুষের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মরদেহ ঢেকে রাখে বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ।

নিহত ওই যুবকের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে।