বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) সদ্য নিয়োগপ্রাপ্ত নবম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের বিজ্ঞানী ও কর্মকর্তাদের জন্য বৃহস্পতিবার ইনডাকশন ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ব্রির প্রশিক্ষণ বিভাগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির মহাপরিচালক (ডিজি) ড. মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম ও পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম। এছাড়া ব্রি বিজ্ঞানী সমিতির সভাপতি ড. মো. ইব্রাহিম এবং সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে নবনিযুক্ত বিজ্ঞানী ও কর্মকর্তারা ব্রির বিভিন্ন বিভাগ ও গবেষণাগার পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের কার্যক্রম সম্পর্কে ধারণা নেন।