সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা: চলতি বোরো মৌসুমে সুন্দরগঞ্জ উপজেলায় ২০২৫/২৬ অর্থবছরে ২৬৭৯২ হেক্টর জমিতে বোরো চাষের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এক জানাযায় ২০২৫/২৬ অর্থ বছরে উপজেলার পৌর-সভাসহ ১৫টি ইউনিয়নে ২৬৭৯২ হেক্টর জমিতে বোরো চারা রোপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তথ্য প্রদান কারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান এপর্যন্ত বোরো রোপনের অর্জিত মাত্রা ২৪৭৬১ হেক্টর। উপজেলা কৃষি সম্প্রসার কর্মকর্তা রাশিদুল করিম জানান, এখনও চারা রোপনের কাজ চলছে। আলু ও অন্যান্য রবি ফসল উঠানো শেষ হলে টার্গেট পূরণ হবে আশা করা যায়।
কৃষি
সুন্দরগঞ্জে বোরো চাষের পরিকল্পনা
চলতি বোরো মৌসুমে সুন্দরগঞ্জ উপজেলায় ২০২৫/২৬ অর্থবছরে ২৬৭৯২ হেক্টর জমিতে বোরো চাষের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।