ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স উৎসবে চতুর্থ মোটরসাইকেল পেলেন শরীয়তপুরের নড়িয়া শাখার গ্রাহক রেনু বেগম। ইতালিপ্রবাসী মাসুম হোসাইনের পাঠানো ৮৫ হাজার ৩০০ টাকা রেমিট্যান্সের পরিপ্রেক্ষিতে তিনি এই পুরস্কার পেয়েছেন। ২৫ ফেব্রুয়ারি, বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত ডিজিটাল র‌্যাফল ড্রতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন। এ সময় ব্যাংকের ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশনের প্রধান মো. মোতাহার হোসেন মোল্লা, ওভারসিজ ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন এবং রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাহে রমযান উপলক্ষে ইসলামী ব্যাংকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্সগ্রহীতাদের মধ্যে ডিজিটাল র‌্যাফল ড্রর মাধ্যমে প্রতি ব্যাংকিং কর্মদিবসে (রবি-বৃহস্পতিবার) একটি করে মোট ২০টি মোটরসাইকেল উপহার দেওয়া হচ্ছে। এ ছাড়া রেমিট্যান্স গ্রাহকরা কমন গিফট উপহার পাবেন। আগামী ১৮ মার্চ পর্যন্ত এ অফার চলবে। প্রেস বিজ্ঞপ্তি।