হজ্ব ফাইন্যান্স কোম্পানী লিমিটেড (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহ্ ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান) এর মুদারাবা ক্যাশ ওয়াক্বফ ডিপোজিট হিসাব ও আস-সাফারী উমরাহ বিনিয়োগ হিসাবের উদ্বোধনীতে প্রধান অতিথি এইচএফসিএলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এ এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান এবং প্রধান কার্যালয়ের নির্বাহীসহ সকল শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুদারাবা ক্যাশ ওয়াকফ ডিপোজিট হিসাব সকল শ্রেণির নির্বাহী ও কর্মকর্তাদের নিজ নামে হিসাব খোলা ও গ্রাহকদেরকে উদ্ভুদ্ধ করার মাধ্যমে মানবসেবায় এগিয়ে আসা এবং আস্-সাফারী ওমরাহ বিনিয়োগ প্রডাক্টটি গ্রাহকদের মধ্যে ব্যাপক প্রচারের জন্য গুরুত্বারোপ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি।