গ্রাহকদের আস্থা, ব্যাংকে স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে এমডি ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল, ব্যাংকের পরিবেশ ধ্বংসকারী ক্ষমতা লোভী কুচক্রী এএমডি কামাল উদ্দিন জসিমকে অবিলম্বে বহিষ্কার, ব্যাংকের দৈনন্দিন কাজে অবৈধ হস্তক্ষেপ ও দৃশ্যমান উন্নতি করতে না পারার দায়ে চেয়ারম্যান ড. জুবায়ের রহমানের পদত্যাগ ও ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবৈধ হস্তক্ষেপ, ইসলামী ব্যাংকিং খাত ধ্বংসের পায়তারা বন্ধ এবং অবিলম্বে এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রাম ইসলামী ব্যাংকে ১ ঘন্টার কর্মবিরতীর জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৪ জুন, বৃহস্পতিবার, সকাল ১১ টায় ঘোষপাড়াস্থ ইসলামি ব্যাংকের সামনে ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদ এর আয়োজনে আ্যড: তাজুল ইসলাম'র সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট গ্রাহক মোজাহিদুল ইসলাম, মো: আব্দুল হাই, আ্যড: জাহাঙ্গীর আলম ও মোসা: হালিমা খাতুন প্রমুখ।