আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের তিন দশক পূর্তি উপলক্ষ্যে ব্যাংকের সেবার মান ও সেবার আওতা বৃদ্ধি এবং আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও ঋণ আদায়কে লক্ষ্য রেখে গতকাল হতে ২৯ জানুয়ারি পর্যন্ত ঘোষিত সেবা পক্ষের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন। এসময় উপব্যবস্থাপনা পরিচালক শচীন্দ্র নাথ সমাদ্দার, মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম, মোঃ আলাউদ্দিন-সহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের সকল আঞ্চলিক ব্যবস্থাপক, আঞ্চলিক নিরীক্ষা প্রধান এবং সকল শাখা ব্যবস্থাপক অনলাইন প্লাটফর্ম জুম সফটওয়্যারের মাধ্যমে সংযুক্ত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক বলেন সেবা পক্ষের অঙ্গীকার হোক আধুনিক তথ্য প্রযৃক্তি নির্ভর মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকটিকে বিশেষায়িত ব্যাংকের মধ্যে শীর্ষ ব্যাংকে পরিণত করার। প্রেস বিজ্ঞপ্তি।