ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট পিএলসি. (আইএফআইপিএলসি) এর পরিচালনা পর্ষদের ৩৭৫তম সভা সোমবার প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদের চেয়ারম্যান এস. এম. বখতিয়ার আলম সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যদের মধ্যে পর্ষদের ভাইস চেয়ারম্যান আবুল কাসেম হায়দার ও মোসতানছের বিল্লাহ, স্বতন্ত্র পরিচালক ছায়েমা আক্তার, এফসিএ, দৌলতুন নাহার খানম ও শফিকুল মাওলা এবং আইএফআইপিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ তৌফিকুল হাকিম উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি।