ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর সঙ্গে আরজিল এন ই বাংলাদেশ এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় আরজিল এন ই বাংলাদেশ, আল আরাফাহ ইসলামী ব্যাংক এর একাউন্ট তাদের কালেকশন একাউন্ট হিসাবে ব্যবহার করবে।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এ কে এম হুমায়ুন কবীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরজিল এন ই বাংলাদেশ-এর পার্টনার তাশফিক আহমেদ চৌধুরী, রাশেদুর রহমান রূপম ও ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ এমদাদুল হক, বাচ্চু শেখ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবু কাওছার এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি।