গত ২২ জানুয়ারী হজ্ব ফাইন্যান্স কোম্পানী লিমিটেড (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহ্ ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান) এর বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৬ কোম্পানীর প্রধান কার্যালয়, ৭২, দিলকুশা বা/এ, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫ সালের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা ও ২০২৬ সালের কর্ম পরিকল্পনা চূড়ান্ত করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এ এম হাবিবুর রহমান এবং সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মো: শফিকুর রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এ এম হাবিবুর রহমান গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন ও ভবিষ্যৎ দিক নির্দেশনা প্রদান করেন।
সম্মেলনে প্রতিষ্ঠানের উর্দ্ধতন নির্বাহীসহ সকল শাখা ব্যবস্থাপক এবং বিনিয়োগ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি।