এনার্জি বিষয়ক রিপোর্টারদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) দ্বিবার্ষিক নির্বাচনে দ্য ফিন্যান্সসিয়াল এক্সপ্রেসের এম. আজিজুর রহমান রিপন। নির্বাহী পরিচালক পদে নির্বাচিত হয়েছেন বার্তা২৪.কমের চিফ করেসপন্ডেন্ট সেরাজুল ইসলাম সিরাজ। এর আগেও তিনি এই সংগঠনের নির্বাহী পরিচালক ছিলেন।
গতকাল রোববার রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হল রুমে বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯ সদস্যের নির্বাহী কমিটির নির্বাচিত অন্যরা হলেন, ভাইস চেয়ারম্যান দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার হাসান আজাদ, পরিচালক (উন্নয়ন ও অর্থ) চরচা’র বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বি, পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) দৈনিক বণিক বার্তার ডেপুটি চিফ রিপোর্টার আবু তাহের, পরিচালক (ডাটা ব্যাংক) দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার সজীব আহমেদ, পরিচালক (বিনোদন ও কল্যাণ) দৈনিক আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার আতিকুর রহমান ফয়সাল, পরিচালনা সদস্য দেশকাল নিউজের সিনিয়র রিপোর্টার জান্নাতুল ফেরদৌসী শোভা ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার মাহবুব রনি।
নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) জনসংযোগ পরিদফতরের সাবেক পরিচালক প্রধান নির্বাচন কমিশনার সাইফুল হাসান চৌধুরী, নির্বাচন কমিশনার ছিলেন বিপিডিবির জনসংযোগ পরিদফতরের বর্তমান পরিচালক শামীম হাসান ও পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান।