একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। বৃহস্পতিবার (১২ মার্চ) ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানোর পর শুক্রবার (১৩ মার্চ) আরও ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে মূল্যবান হলুদ ধাতুর দাম।
ফলে, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।
শুক্রবার সকাল ১০টায় সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ সময় থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। এই পরিস্থিতিতে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং ও প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।