টানা কয়েক দফা ঊর্ধ্বগতির পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিশ্ববাজারে দরপতনের প্রভাবেই এই মূল্যহ্রাস করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে জারি করা এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, প্রতি ভরিতে ১৫ হাজার ৭৪৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে
- ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা,
- ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা,
- ১৮ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা,
- এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।
বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামেও কমানো হয়েছে। শনিবার এক ভরি রুপার দাম ৪৬৭ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৯০ টাকা।
এছাড়া,
- ২১ ক্যারেট প্রতি ভরি রুপা ৬ হাজার ৯৪০ টাকা,
- ১৮ ক্যারেট প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা,
- এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে শুক্রবার (৩০ জানুয়ারি) বাজুস এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম ভরিতে ১৪ হাজার ৬৩৮ টাকা এবং রুপার দাম ভরিতে ৮১৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছিল।
বিশ্ববাজারের দরের সঙ্গে সামঞ্জস্য রাখতেই দেশের বাজারে স্বর্ণ ও রুপার এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।