চলতি এপ্রিল মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ছে নাকি কমছে- তা জানা যাবে আজ বৃহস্পতিবার। এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত ফেব্রুয়ারিতে সৌদি সিপি অনুযায়ী- এপ্রিল মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

ওইদিন বিকাল ৩টায় রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (৬ষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করা হবে। এছাড়াও এলপিজির দাম ঘোষণা সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (িি.িনবৎপ.ড়ৎম.নফ) পাওয়া যাবে।

এর আগে সবশেষ গত ২৪ ফেব্রুয়ারি থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল। সদ্যবিদায়ী মার্চেও এলপিজির এই দাম অপরিবর্তিত ছিল। এছাড়া ভোক্তা পর্যায়ে ৩ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল। বৃহস্পতিবার এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও ঘোষণা করা হবে।