দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর স্থিতিভিত্তিক হিসাব অনুযায়ী এ তথ্য পাওয়া গেছে।

আজ সংসদ অধিবেশনে এ তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের এক প্রশ্নের উত্তরে এ তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী।

মন্ত্রী আরো জানান, বর্তমান সংসদ সদস্য এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানিতে ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি টাকা। যেখানে মোট খেলাপি ঋণের পরিমাণ ৩ হাজার ৩৩০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক নিয়মিত ব্যাংকার্স সভার মাধ্যমে শীর্ষ ২০ ঋণ খেলাপির অগ্রগতি পর্যবেক্ষণ করছে। এছাড়া বেশি খেলাপি ঋণ থাকা ব্যাংকগুলোর জন্য বিশেষ রেজল্যুশন কৌশল প্রণয়ন করা হয়েছে।

ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২০২৪ সালের ১২ মার্চ বিআরপিডি সার্কুলার-০৬ জারি করা হয়েছে, যেখানে তাদের শনাক্তকরণ ও শাস্তিমূলক ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ব্যাংকগুলোর আইন বিভাগ শক্তিশালী করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির মাধ্যমে আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে প্রতিটি ব্যাংককে খেলাপি ঋণের অন্তত ১ শতাংশ নগদ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারের এসব পদক্ষেপের মাধ্যমে ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করা এবং ঋণ ঝুঁকি কমানোর চেষ্টা চলছে বলে জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী যে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করেছেন সেগুলো হলো;—

১. এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড

২. এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড

৩. সালাম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড

৪. এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড

৫. সোনালী ট্রেডার্স

৬. বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড

৭. গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেড

৮. কেমন ইস্পাত লিমিটেড

৯. এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড

১০. ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড

১১. কেয়া কসমেটিকস লিমিটেড

১২. দেশবন্ধু সুগার মিলস লিমিটেড

১৩. পাওয়ার প্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেড

১৪. পাওয়ার প্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেড

১৫. প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড

১৬. কর্ণফুলী ফুডস (প্রা.) লিমিটেড

১৭. মুরাদ এন্টারপ্রাইজ

১৮. সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড

১৯. বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেড

২০. রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেড