বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি পুরস্কার জিতে নিয়েছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। ডিজিটাল যুগে রিটেইল খাত-এর আধুনিকায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রতিষ্ঠান ও উদ্যোগগুলোকে স্বীকৃতি দিতেই যৌথভাবে বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই সম্মাননার আয়োজন করে।

এবারের আসরে ‘বেস্ট ইনোভেশন ইন পিওপি মার্চেন্ডাইজিং’ ক্যাটাগরিতে ‘বিকাশ পেমেন্ট স্পিকার’ এবং ‘বেস্ট ইনোভেশন ইন রিটেইল পেমেন্ট সল্যুশন’ ক্যাটাগরিতে ‘বিকাশ সেলসফোর্স অ্যাপ’ সেরা উদ্ভাবন হিসেবে নির্বাচিত হয়েছে। এর পাশাপাশি ‘বেস্ট ইউজ অফ টেকনোলজি ইন রিটেইল’ ক্যাটাগরিতে ‘বিকাশ এনএফসি’ সেবার জন্য ‘অনারেবল মেনশন’ পেয়েছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বিকাশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পুরস্কারগুলো গ্রহণ করেন। মার্চেন্ট পয়েন্টে পেমেন্ট করার সাথে সাথেই বিকাশ পেমেন্ট স্পিকার-এ পেমেন্ট-অ্যামাউন্টটি ঘোষণা করা হয়, যা গ্রাহক ও মার্চেন্ট উভয়কেই তাৎক্ষণিকভাবে পেমেন্ট সফল হওয়ার বিষয়টি নিশ্চিত করে। এরই মধ্যে এই সেবাটি সবার মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পাশাপাশি, বিকাশ এনএফসি-এর মাধ্যমে তাৎক্ষণিক কন্টাক্টলেস পেমেন্ট করার সুবিধাও পেমেন্টকে করেছে আরও নিরবচ্ছিন্ন ও দ্রুত। উল্লেখ্য, এবারের আয়োজনে দেশের রিটেইল খাতে শীর্ষ উদ্ভাবনগুলোর মধ্য থেকে ৪০টি উদ্যোগ বিজয়ী হয় এবং ২৪টি পায় অনারেবল মেনশন। প্রেসবিজ্ঞপ্তি।