রাজধানী খিলগাঁওয়ের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইউনাইটেড ওয়েল ফেয়ার এইড, ইউকের আর্থিক সহায়তায় ডেলটা ফাউন্ডেশনের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউনাইটেড ওয়েলফেয়ার ইট ইউকের প্রতিষ্ঠাতা সেক্রেটারি খন্দকার আব্দুল্লাহ জুনায়েদ। ডেল্টা ফাউন্ডেশন সভাপতি মো. আবু বকরের সভাপতিত্বে রোজাদারদের জন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড্রিমস সোসাইটির সভাপতি ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ আকবর বাদশা, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ও ডেল্টা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সফটওয়্যার ইঞ্জিনিয়ার আল মাহমুদ, যুগ্ম সম্পাদক আরিফুর রহমান, সাব্বিরসহ প্রমুখ। অনুষ্ঠানে অসহায় বিধবা ও অর্ধশত গরিব মানুষ মাঝে খেজুর, ডাল, চাউল, তেল, ছোলা, ব্যসন, চিনি, মুড়ি ও চিড়া বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।
সেবা
অসহায় দরিদ্রদের মাঝে ডেলটা ফাউন্ডেশনের খাদ্য বিতরণ
রাজধানী খিলগাঁওয়ের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইউনাইটেড ওয়েল ফেয়ার এইড, ইউকের আর্থিক সহায়তায় ডেলটা ফাউন্ডেশনের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
Printed Edition