বাংলাদেশ জামায়াতে ইসলামী তেজগাঁও উত্তর থানার উদ্যোগে ঢাকা- ১২ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপির পক্ষ থেকে প্রায় ৮০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার তেজগাঁওয়ের ঐতিহ্যবাহী নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুড প্যাকেটগুলো বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মজলিসে শুরার সদস্য, তেজগাঁও উত্তর থানা আমীর ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাফেজ মাওলানা আহসান উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক হেমায়েত হোসেন।

থানা জামায়াতের সেক্রেটারী রাসিবুল হক নাসিফের পরিচালনায় উক্ত সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন থানা কর্মপরিষদ সদস্য এনামুল হক ও ইউনুস শেখ, শ্রমিক নেতা খন্দকার শফিকুল আলম, ওয়ার্ড সভাপতি মাওঃ নূর উদ্দিন, মাস্টার নজরুল ইসলাম ও হবীবুল্লাহ বাহার।

এছাড়াও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মহসিন খান, থানা টিম সদস্য মাওঃ আবু জাফর, ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, কামরুল হুদা শামীম, আমিনুল ইসলাম, নোমান উদ্দিন, ওমর ফারুক রিয়াদ, শ্রমিক নেতা সাংবাদিক কাজী মুজিবুর রহমান ও অন্যান্য স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।