রাষ্ট্রীয় অর্থে দরিদ্রদের জন্য ঈদ সহায়তা শুধু দলীয় কর্মীদের মাঝে বিতরণের মাধ্যমে সরকার ফ্যাসিবাদের পথে হাটা শুরু করেছ। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, সরকারি অর্থে দরিদ্রদের জন্য ঈদের শাড়ি ও অন্যান্য ঈদ সামগ্রী বিতরণের জন্য ২১৫টি আসনের সংসদ সদস্যদের এলাকায় সরকার বরাদ্ধ দিয়েছে।
যারা সবাই বি এন পি দলীয় সংসদ সদস্য। জুলাই বিপ্লবের চেতনা এবং আকাক্সক্ষা ছিল একটি ফ্যাসিবাদুমক্ত, বৈষম্যহীন দূর্নীতিমুক্ত বাংলাদেশ। সরকার তার এই আচরণের মাধ্যমে যে বার্তা দিল তা আমাদের জন্য লজ্জার এবং একইসাথে বেদনার।
গতকাল রোববার সকালে মোগড়াপাড়া চৌরাস্তায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁও দক্ষিণ থানার উদ্যোগে দরিদ্র জনগণের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন। সোনারগাঁ দক্ষিণ থানা সেক্রেটারি আসাদুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শাহ আলম, ইবারহীম হোসেন, শাহজালাল প্রমূখ।
মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, দীর্ঘ সতেরো বছরের ফ্যাসিবাদী দুঃশাসনমালে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। জামায়াতে ইসলামীর প্রথম সারির সব নেতাকে ষড়যন্ত্রমূলক রায় দিয়ে ফাসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। সহস্রাধিক মানুষ গুমের শিকার হয়েছে।
সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ছাত্রলীগের ক্যান্টনমেন্টে পরিণত করা হয়েছিল। দেশের টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছিল। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। দেশে একদলীয় বাকশালী ব্যবস্থা কায়েম করা হয়েছিল।
এই দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা বর্তমান বাংলাদেশকে ফিরে পেয়েছি। জুলাই বিপ্লবের পরে সরকারের একপেষে আচরণ জুলাই শহীদদের প্রতি অবমাননার শামিল।