তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মারমারিস এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার ( ৩ জুন) ভোরে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। আঙ্কারা থেকে এএফপি এ খবর জানায়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এতে আতঙ্কিত হয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, আবাসিক এলাকায় ভবন ধসের প্রাথমিক কোনো খবর পাওয়া যায়নি, তবে ফেথিয়ে রিসোর্ট শহরে ১৪ বছর বয়সী এক কিশোরীর আতঙ্কিত হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে।