আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জয়সওয়াল বলেন, পবিত্র রমজান মাসে চালানো এই হামলায় নারী ও শিশুসহ অসংখ্য বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, “এটি পাকিস্তানের নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতাকে আড়াল করার আরেকটি প্রচেষ্টা মাত্র। ভারত পুনরায় আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করছে।” সূত্র: আল জাজিরা