অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘন্টায় ১২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, এর মধ্যে ৫৭ জনই নিহত হয়েছেন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। আহত হয়েছেন ৩৬৩ জনেরও বেশি। মিডল ইস্ট আই।

গাজার বাসিন্দারা ত্রাণ সংগ্রহ করতে গেলেই আশেপাশে অবস্থান নেওয়া ইসরায়েলি বাহিনী গুলি ছুড়ছে। ইসরায়েলি বাহিনীর এই নৃশংস হামলায় এখনো পর্যন্ত দুই শতাধিক ত্রাণ সংগ্রহকারী নিহত হয়েছে।

গাজার মধ্যাঞ্চলে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি সেনাদের অব্যাহত হামলায় আরও ৫৭ জন নিহত হয়েছে। বুধবার এ ঘটনা ঘটেছে বলে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে। সূত্র মিডল ইস্ট আই।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মিডল ইস্ট আই আরও জানিয়েছে, গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ১২০ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৪৭৪ জন আহত হয়েছে। ধ্বংসস্তূপ থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

এর ফলে ত্রাণ বিতরণ কেন্দ্রে মোট নিহতের সংখ্যা ২২৪ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন আরও ১,৮৫৮ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা কমপক্ষে ৫৫,১০৪ জনে দাঁড়িয়েছে, আরও ১০,০০০ জনকে মৃত বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, ‘ইসরায়েলি ট্যাঙ্ক ও ড্রোনের গুলিতে’ এই হতাহতের ঘটনা ঘটেছে।

গত মাসের শেষের দিকে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর প্রতিবাদ সত্ত্বেও গাজায় ইসরায়েলি মদদপুষ্ট বিতর্কিত মার্কিন ত্রাণগোষ্ঠী জিএএফ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে।