ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার প্রতিবাদে ইরাক ও ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) ইরাকের বাগদাদে সাধারণ মানুষের পাশাপাশি শিয়া আলেমরাও বিক্ষোভে অংশ নেন।

এছাড়া একইদিন ইয়েমেনের সানায় ইরানের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেন হুথি সমর্থকরা।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বর্তমান সর্বোচ্চ নেতার ছবি নিয়ে বিক্ষোভে অংশ নেন তারা।

পাশাপাশি অনেকে বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ছবি হাতে নিয়ে বিক্ষোভে শামিল হন। ইরানের পতাকাও বহন করছিলেন অনেকে।

সূত্র: আল-জাজিরা