গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৭২,৯৯১ হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা আল জাজিরা। আজ বুধবার (১০ জুন) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা অনলাইন এ খবর প্রকাশ করে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ৭২,৯৯১ হয়েছে এবং ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে আরও ১,৭৩,২১২ জন আহত হয়েছেন।
সর্বশেষ তথ্যে মন্ত্রণালয়টি বলেছে, গত ২৪ ঘণ্টায় গাজা জুড়ে হাসপাতালগুলোতে তিনটি মৃতদেহ এবং পাঁচজন আহত ব্যক্তিকে আনা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, গত বছরের অক্টোবরে একটি ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ৯৮১ জন ফিলিস্তিনি নিহত এবং ৩,১০৪ জন আহত হয়েছেন।