কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার পর যুক্তরাষ্ট্রে সরকারি সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “এই শোক প্রকাশ করার মতো কোনও শব্দ নেই।”
যুক্তরাষ্ট্র এবং পেরুতে ১১ দিনের সফরে গিয়েছিলেন তিনি।
সেখানে তার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্ব ব্যাংক এবং জি২০-ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সাথে বৈঠকে অংশগ্রহণ করার কথা ছিল।
কিন্তু তার ওই সফর সংক্ষিপ্ত করে তিনি শীঘ্রই দেশে ফিরবেন বলে জানা গেছে।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে বুধবার সকালে ভারতে ফিরে এসেছেন।