ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর অবস্থান লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এই হামলা চালানো হয় বলে জানানো হয়েছে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আকস্মিক এ হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দেশের নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানায়।
আইডিএফের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আশঙ্কা থাকায় এ সতর্কবার্তা জারি করা হয়েছে।
এদিকে ইসরায়েলের হামলার পর দেশটির দিকে এখনও কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি। আল জাজিরা জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উঠতে দেখা গেছে।
ফার্স সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।