মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে নৌযান পাঠানোর মার্কিন অনুরোধ যুক্তরাজ্যের প্রত্যাখ্যানকে কেন্দ্র করে ‘অসন্তোষ’ এবং ‘খুবই বিস্ময়’ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মঙ্গলবার (১৭ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান’র এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে জাহাজ পাঠানোর মার্কিন অনুরোধ ফিরিয়ে দিয়েছিল যুক্তরাজ্য। পরে বিমানবাহী রণতরি পাঠানোর প্রস্তাব দিলেও তা অনেক দেরি হয়ে গেছে বলে ইঙ্গিত দেন তিনি।

ট্রাম্প বলেন, আমার মনে হয় তারা সম্ভবত এতে (যুদ্ধে) যুক্ত হবে। তবে তাদের স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হওয়া উচিত ছিল।

তবে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে কথা হয়েছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, মাখোঁ হরমুজ প্রণালির বাধা দূর করতে সহায়তা করতে আগ্রহী।