আল-আরাবিয়া­ : গৃহযুদ্ধের মুখে ধুকতে থাকা সুদানের মধ্যাঞ্চলে বেসামরিক নাগরিক ও ত্রাণবাহী গাড়িবহরে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস(আরএসএফ) এর ড্রোন হামলায় নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নিন্দা জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, হামলার ফলে উত্তর ও দক্ষিণ কর্দোফান রাজ্যে শিশুসহ অন্তত ২৪ জন নিহত এবং ত্রাণবাহী গাড়ির ক্ষতি হয়েছে। এই হামলঅর পর রাজ্য সরকার নিশ্চিত করেছে, এমন হামলা যে কোনও পরিস্থিতিতেই অযৌক্তিক এবং সমস্ত মানবিক নিয়ম এবং প্রাসঙ্গিক আন্তর্জাতিক চুক্তির স্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে রিয়াদ আরএসএফকে এই লঙ্ঘন বন্ধ করতে এবং অভাবী ব্যক্তিদের কাছে মানবিক সহায়তার নিরাপদ ও বাধাহীন সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালে শুরু হওয়া সুদানের সেনাবাহিনী ও আরএসএফের এর মধ্যে উত্তেজনা তৃতীয় বছরে পা দিতে যাচ্ছে। এই যুদ্ধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত, প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত এবং বহু অঞ্চল দুর্ভিক্ষ পরিস্থিতিতে পড়েছে।