এপি : নিরাপত্তা উদ্বেগের কারণে পাকিস্তানের লাহোর ও করাচি কনস্যুলেটে কর্মরত জরুরি নন এমন কর্মী ও তাদের পরিবারকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে রাজধানী ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মীরা এই আদেশের আওতায় পড়ছেন না।
পার্শ্ববর্তী দেশ ইরানের সঙ্গে পাকিস্তানের দীর্ঘ পশ্চিম সীমান্ত রয়েছে এবং পাকিস্তানে উল্লেখযোগ্য সংখ্যক শিয়া মুসলিম সংখ্যালঘু বসবাস করেন। গত রবিবার পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটে বিক্ষোভকারীরা ঢুকে পড়ার চেষ্টা করলে অন্তত ১০ জন নিহত হন। এই ঘটনার পরই নিরাপত্তা বিবেচনায় কনস্যুলেট কর্মীদের সরিয়ে নেওয়ার এই সিদ্ধান্ত এলো।