এপি : সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে মঙ্গলবার বিকেলে ড্রোন হামলার চেষ্টার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফুজাইরাহ সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোনকে মাঝপথে রুখে দেওয়ার পর সেটির ধ্বংসাবশেষ বন্দরের স্থাপনায় গিয়ে পড়লে আগুনের সূত্রপাত হয়। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে এদিন সকালেও ফুজাইরাহর একটি শিল্পাঞ্চলে ড্রোন হামলার চেষ্টার পর সেখানে আগুন ধরে যায়। এক দিনের ব্যবধানে একই এলাকায় দ্বিতীয়বারের মতো এই ধরনের ঘটনা ঘটল।
আমেরিকা
ফুজাইরাহ বন্দরে ড্রোন হামলা, অগ্নিকাণ্ড
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে মঙ্গলবার বিকেলে ড্রোন হামলার চেষ্টার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।