রয়টার্স : আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানের ওপর অত্যন্ত কঠোর আঘাত হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। ট্রাম্প বলেন, ‘আগামী দুই থেকে তিন সপ্তাহ আমরা তাদের (ইরান) ওপর অত্যন্ত কঠোর আঘাত হানব। আমরা তাদের প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, যেখানে তাদের থাকা উচিত।’ ট্রাম্পের এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে বৈশ্বিক বাজারেও এর প্রভাব পড়েছে—তেলের দাম বেড়েছে এবং শেয়ারবাজারে নেতিবাচক প্রবণতা দেখা গেছে। চলমান ইরান যুদ্ধ প্রসঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই তাদের সব সামরিক লক্ষ্য অর্জনের পথে রয়েছে। এছাড়া যুদ্ধ শেষ হলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি স্বাভাবিকভাবে আবার খুলে যাবে বলেও উল্লেখ করেন ট্রাম্প।