এনডিটিভি, রয়টার্স : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সৌদি-সমর্থিত একটি বিনিয়োগ ফোরামে বক্তব্য দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তাঁর নেতৃত্বে যুক্তরাষ্ট্র যে আবার এত শক্তিশালী দেশ হয়ে উঠবে, তা সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভাবতে পারেননি। ট্রাম্প বলেন, ‘যুবরাজ বলেন, এটা দারুণ, এক বছর আগেও আপনারা একটি মৃত দেশ ছিলেন। এখন, আপনারা সত্যিকার অর্থে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ।’ যুবরাজ সালমান একসময় তাঁর সম্পর্কে ভুল মূল্যায়ন করেছিলেন বলেও মন্তব্য করেন ট্রাম্প। এ সময় তিনি সালমানকে কটাক্ষ করে বলেন, ‘এমন কিছু ঘটতে পারে, তা তিনি ভাবতেও পারেননি...তিনি ভাবতেও পারেননি, আমার কাছে তাঁকে মাথা নত করতে হবে..তিনি ভেবেছিলেন, আমি হয়তো অন্যান্য মার্কিন প্রেসিডেন্টের মতোই হব, যে হেরে যায়..কিন্তু এখন তাঁকে আমার সঙ্গে ভালো ব্যবহার করতে হয়।’ যদিও এ কথা বলার পর দ্রুত নিজের সুর পাল্টে ফেলেন ট্রাম্প। তিনি সৌদি যুবরাজের প্রশংসা করে তাঁকে ‘চমৎকার মানুষ’ এবং ‘যোদ্ধা’ বলেন। ট্রাম্প বলেন, যুবরাজের নেতৃত্ব নিয়ে সৌদি আরব অত্যন্ত গর্বিত হতে পারে। ট্রাম্প সৌদি আরবের প্রশংসা করে বলেছেন, সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশ যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন করেছে।
আমেরিকা
সৌদী যুবরাজকে কটাক্ষ ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সৌদি-সমর্থিত একটি বিনিয়োগ ফোরামে বক্তব্য দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তাঁর নেতৃত্বে যুক্তরাষ্ট্র যে আবার এত শক্তিশালী দেশ হয়ে উঠবে, তা সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভাবতে পারেননি।