রয়টার্স : শান্তি বোর্ডের সদস্য দেশগুলো বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে গাজার যুদ্ধ বিধ্বস্ত এলাকায় পুনর্নিমাণের জন্য ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে এমনটাই ঘোষণা করেছেন ট্রাম্প।
ট্রাম্প পোস্টে বলেছেন, বোর্ডের সদস্য দেশগুলো সহায়তার পাশাপাশি গাজার নিরাপত্তা বজায় রাখতে আন্তর্জাতিক শান্তি বাহিনী ও স্থানীয় পুলিশ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরও বলেছেন, বৃহস্পতিবার ওয়াশিংটনে এই বোর্ডের প্রথম অফিসিয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। এটি অনুষ্ঠিত হবে ডোনাল্ড জে. ট্রাম্প ইনস্টিটিউট অফ পিসে, যা সম্প্রতি স্টেট ডিপার্টমেন্ট ট্রাম্পের নামে নামকরণ করেছে। এছাড়াও বৈঠকে ২০টির বেশি দেশের প্রতিনিধিসহ ও রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন।